1 Answers

উদ্দীপকের ঘটনার সাথে বাংলার 'বারোভূঁইয়াদের' নিজেদের রক্ষার ঘটনার মিল রয়েছে।

মধ্যযুগে বাংলার স্থানীয় অঞ্চল প্রধান ও জমিদারদের মধ্যে যারা সম্রাট আকবর এবং জাহাঙ্গীর-এর রাজত্বকালে মুঘলবিরোধী প্রতিরোধ গড়েছিলেন তারা ইতিহাসে 'বারোভূঁইয়া' নামে পরিচিত। সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫ সাল) সমগ্র বাংলার ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। সে সময় বাংলার বড় বড় জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেননি। তারা নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। যখনি মুঘলরা বাংলা দখল করতে সেনাবাহিনী পাঠিয়েছে তখনি এসব জমিদার একজোট হয়ে মুঘলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এ জমিদারগণ 'বারোভূঁইয়া' নামে পরিচিত। এ 'বারো' বলতে বারো জনের সংখ্যা বোঝায় না। মূলত অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই এ 'বারো' শব্দটি ব্যবহার করা হয়েছে। বারোভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈসা খান, মুসা খান, ওসমান খান, চাঁদ রায়, লক্ষণ মাণিক্য প্রমুখ।

উদ্দীপকে রাতুল টিভিতে দেখে বনে একদল ছোট প্রাণী আত্মরক্ষার জন্য নিজেরা দলভুক্ত হয়েছে। বড় কোনো প্রাণী তাদের আক্রমণ করলে তারা সবাই মিলে তা প্রতিহত করছে। ঠিক একইভাবে বাংলার বারোভূঁইয়ারা মুঘলদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে একতাবদ্ধ হয়েছিল। উক্ত আলোচনা থেকে স্পষ্ট হয় যে, উদ্দীপকের ঘটনার সাথে বাংলার বারোভূঁইয়াদের নিজেদের রক্ষার ঘটনার মিল রয়েছে।

5 views

Related Questions