1 Answers
দীলিপ ও তার ছেলের ঘটনার সাথে পাঠ্যবইয়ের পরিব্রাজক পোতলিপুত্র এবং নবীন ভিক্ষু সমিদ্ধির বুদ্ধ বাণী ভুল ব্যাখ্যা করার ঘটনার মিল রয়েছে। একদা পরিব্রাজক পোতলিপুত্র নবীন ভিক্ষু সমিদ্ধিকে বুদ্ধবাণী ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন: 'বন্ধু সমিদ্ধি!" সাক্ষাৎ শ্রমণ গৌতমকে আমি এরূপ বলতে শুনেছি: কায়-কর্ম মিথ্যা (নিষ্ফল), বাককর্ম মিথ্যা, একমাত্র মনোকর্মই সত্য। আর সেই সমাপত্তি আছে যা লাভ করে ধ্যানী কিছুই অনুভব করেন না।” তখন ভিক্ষু সমিদ্ধি পরিব্রাজক পোতলিপুত্রকে বলেন, 'বন্ধু পোতলিপুত্র! ঐরূপ বলবেন না, ভগবানের অপবাদ ভালো নয়, ভগবান কখনো ঐরূপ বলবেন না।" এরূপ বলার পর পরিব্রাজক পোতলিপুত্র চলে গেলে ভিক্ষু সমিদ্ধি বিষয়টি আনন্দ থেরকে জ্ঞাত করেন। আনন্দ থের তা বুদ্ধকে পরিজ্ঞাত করেন। বুদ্ধ বিষয়টি সুস্পষ্ট করার নিমিত্তে উদাহরণ ও অর্থসহকারে কর্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা প্রদান করেন, যা মহাকৰ্ম্মবিভঙ্গ সূত্রে উল্লেখ পাওয়া যায়।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, পাঠ্যবইয়ের পরিব্রাজক পোতলিপুত্র এবং নবীন ভিক্ষু সমিদ্ধির বুদ্ধ বাণী ভুল ব্যাখ্যা করার ঘটনার সাথে দীলিপ ও তার ছেলের ঘটনার মিল রয়েছে।