1 Answers
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের ঘটনার মিল রয়েছে।
১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা অনেক দুঃখ-কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। উদ্দীপকে 'X' দেশের স্বাধীনতা অর্জনের ঘটনার সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঘটনার সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা হলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ ৯ মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
অতএব একবাক্যে বলা যায়, উপরিউক্ত ঘটনা ও উদ্দীপকে উল্লিখিত ঘটনা একই সূত্রে গাথা।