1 Answers

উদ্দীপকে উল্লিখিত দাবিগুলোর সাথে আমার পঠিত ছয় দফা দাবির মিল রয়েছে।

১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর দেশটির নিয়ন্ত্রণ চলে যায় পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে। শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে থাকে। তারা এ অঞ্চলের জনগণের ন্যায্য অধিকারের ব্যাপারে উদাসীনতা দেখায় এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। অধিকন্তু পূর্ব পাকিস্তানের জনগণকে নিয়ন্ত্রণের জন্য নির্যাতন-নিপীড়নের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এমতাবস্থায় পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দাবি আদায়ের আন্দোলন শুরু করে। বঙ্গবন্ধু শাসকগোষ্ঠীর নিকট ১৯৬৬ সালে ৬ দফা দাবিনামা উপস্থাপন করেন। ৬ দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। ৬ দফাভিত্তিক আন্দোলনের স্তিমিত করার জন্য শাসকগোষ্ঠী দমনপীড়ন শুরু করে। এক পর্যায়ে তারা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং তাকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করে মামলা দায়ের করে। পরবর্তীতে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়ে সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন।

উদ্দীপকের ঘটনার সাথে আমরা উপরিউক্ত ঐতিহাসিক ঘটনার মিল দেখতে পাই। অর্থাৎ উদ্দীপকে A দ্বারা পাকিস্তান, B দ্বারা পূর্ব পাকিস্তান M দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দাবিগুলোর সাথে আমার পঠিত ৬ দফা দাবির মিল রয়েছে।

5 views

Related Questions