1 Answers
উদ্দীপকের ব্যবস্থার সাথে আমার পঠিত ব্রিটিশ ভারতের লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের সাদৃশ্য রয়েছে।
১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থায় উচ্চহারে জমির বন্দোবস্ত দেয়া হলেও সে অনুপাতে রাজস্ব আদায় হতো না। ফলে নির্দিষ্ট সময়সীমা থাকার জমিদাররা কৃষকদের কাছ থেকে প্রয়োজনে নির্যাতন করে অর্থ আদায় করত। নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। এ অবস্থা উপলব্ধি করে পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস পিটের ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ১৭৮৯ সালে দশসালা বন্দোবস্ত চালু করেন। এই বন্দোবস্তু ১৭৯২ সালে কোম্পানির ডাইরেক্টর সভায় অনুমোদন পেলে কর্নওয়ালিস ১৭৯৩ সালের ২২ মার্চ একে চিরস্থায়ী বলে ঘোষণা করেন।
উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, উলিপুর মৌজার জমির আয় নির্দিষ্ট করতে কর্তৃপক্ষ কতিপয় প্রভাবশালী ব্যক্তির নিকট জমি ইজারা দেন। জমির মালিকানা পেয়ে ইজারাদাররা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। ফলে অনেক কৃষক ব্রিটিশ ভারতের কৃষকদের মতো জমিজমা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। কর্তৃপক্ষ এ দুরবস্থা থেকে মুক্তি পেতে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের মতো সুনির্দিষ্ট রাজস্বের বিনিময়ে উত্ত ইজারাদারদের স্থায়ীভাবে ভূমি বরাদ্দ দেন।
উপরের তুলনামূলক আলোচনায় সুস্পষ্ট যে, উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থার সাথে চিরস্থায়ী বন্দোবস্তের সাদৃশ্য রয়েছে।