ত্রিয়ানের পঠিত বইটির সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন গ্রন্থটির সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত ত্রিয়ানের পঠিত বইটির সাথে পাঠ্যবইয়ের 'বুদ্ধবংস' গ্রন্থটির সাদৃশ্য রয়েছে।
'বুদ্ধবংস' নামক গ্রন্থে আটাশজন বুদ্ধের কথা জানা যায়। এ গ্রন্থ মতে, জগতে সম্যক সম্বুদ্ধের আবির্ভাব অতীব দুর্লভ। একই সময়ে পৃথিবীতে দুজন সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ঘটে না। একজন সম্যক সম্বুদ্ধের পরিনির্বাণ লাভ করার হাজার হাজার বছর পর অন্য এক সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ঘটে। সে অনুযায়ী পৃথিবীতে এ পর্যন্ত আটাশজন সম্যক সম্বুদ্ধের আবির্ভাবের কথা জানা যায়। এ গ্রন্থের বিবরণ অনুযায়ী গৌতম বুদ্ধই হলেন সর্বশেষ সম্যক সম্বুদ্ধ।
উদ্দীপকে ত্রিয়ানের পঠিত বইটিতেও আটাশজন বুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। বইটিতে আরো আছে যে একজন বুদ্ধের পর অন্য বুদ্ধের আগমনের মধ্যে হাজার হাজার বছরের বিরতি ছিল। আর এ আটাশজন বুদ্ধের শেষ জন খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে আবির্ভূত হয়েছিলেন। এ সকল তথ্য পাঠ্যবইয়ের 'বুদ্ধবংস'র সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায়, ত্রিয়ানের পঠিত বইটির 'বুদ্ধবংস' গ্রন্থটির সাথে সাদৃশ্যপূর্ণ।