1 Answers
উদ্দীপকের তপন কুমারের গৃহত্যাগের সাথে আমার পঠিত সিদ্ধার্থ গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনার মিল রয়েছে।
সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হয়ে জরা, ব্যাধি, মৃত্যু ও সন্ন্যাসী দেখে মানব জীবনের পরিণতি সম্পর্কে উপলব্ধি করেছিলেন। এ বিষয়গুলো নিয়ে তিনি সব সময়ই গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি দুঃখমুক্তির উপায় অনুসন্ধানের জন্য গৃহত্যাগের সংকল্প করেন। সন্ন্যাস জীবন গ্রহণ করে তিনি কঠোর সাধনায় আত্মমগ্ন হন। ছয় বছর কঠোর সাধনার পর তিনি খুঁজে পান মানুষের দুঃখমুক্তির ৮টি উপায়। দুঃখমুক্তির পরম জ্ঞান অর্জন করে তিনি লাভ করেন বুদ্ধত্ব।
উদ্দীপকে দেখা যায়, তপন কুমার এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মানব জীবনের চারটি পর্যায় অবলোকন করে খুব দুঃখ পেলেন। এ থেকে মুক্তির উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করেন। কঠোর সাধনা বলে তিনি সফল হন। তিনি ধর্মগুরু হিসেবে পরিচিতি লাভ করেন। যা গৌতম বুদ্ধের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, তপন কুমারের সাথে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়।