উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠ্যবইয়ে বর্ণিত কোন গল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠ্যবইয়ে আলোচিত সামাজিক অন্যায়ের চিত্র' গল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ। এর ব্যাখ্যা নিচে দেওয়া হলো- আমাদের বর্তমান সমাজব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কেউ খুব ধনবান, আবার কারও অবস্থা হতদরিদ্র। তিলকের মতো লোপা সামাজিক অন্যায় নিয়ে ভাবে। তিলক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি একদিন সকালে দেখেন ডাস্টবিনের খাবার মানুষ খাচ্ছে। এ ডাস্টবিনের খাবার আবার কুকুরও খাচ্ছে। এই দৃশ্য দেখে তার মন খারাপ হয়ে যায়।
অনুরূপভাবে লোপারা অনেক বড়লোক। তারা প্রতিদিন অনেক খাবার ফেলে দেয়। কিন্তু এ খাবারগুলো তাদের পাশের বাড়ির দরিদ্র ছেলে সুজন কুড়িয়ে খায়। এ দৃশ্য তার মনে নাড়া দিয়ে ওঠে এবং সে অনেক কষ্ট পায়। এ থেকে বোঝা যায়, জাগতিক মোহে আবিষ্ট মানুষ দ্বারা অনেকে অরাজকতা, অশান্তি ও অন্যায্যতার শিকার।
মূলকথা: সামাজিক অন্যায়ের চিত্র গল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ।