1 Answers

জাউদ্দীপকে উল্লিখিত বিষয়টি ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ।
উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল তৎকালীন বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ। যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসংগত মনে করেননি। তাই তিনি ১৯০৩ সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং ১৯০৫ সালে তা কার্যকর করা হয়। এছাড়া তখন কোলকাতা হয়ে উঠেছিল আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কোলকাতাকে ঘিরে। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। এ
অবস্থার কথা চিন্তা করে বঙ্গভঙ্গের প্রয়োজন দেখা দেয়।
উদ্দীপকে লক্ষণীয় যে, কাসিমপুর এলাকার আয়তন বড় হওয়ায় শাসক ইসমাইল খান সঠিকভাবে শাসনকার্য পরিচালনা করতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে তিনি তার এলাকাকে দুটি ভাগে ভাগ করেন। উল্লিখিত বিষয়টি উপরে আলোচিত, বঙ্গভঙ্গের ঘটনার সাথেই সাদৃশ্যপূর্ণ।

15 views

Related Questions