1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'খ' এলাকার মহান নেতার ভাষণটি আমার পাঠ্যবইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিকটিকে নির্দেশ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। পশ্চিম পাকিস্তানিদের অন্যায় এবং পূর্ব পাকিস্তানিদের বঞ্চনার ইতিহাস তুলে ধরেন তিনি। তাঁর প্রদত্ত এ ভাষণ দ্বারাই বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকে উল্লিখিত, 'খ' এলাকার বঞ্চিত জনগণকে উক্ত এলাকার একজন মহান নেতা একত্রিত করেন এবং স্বাধীনতার প্রেরণা হিসেবে তাদের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন। এ ভাষণটি আমাদের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথাই যেন মনে করিয়ে দেয়। বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানিদের দ্বারা দীর্ঘদিন শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত হয়ে আসছিল। তাদেরকে অধিকার সচেতন করে স্বাধীনতা আদায়ে উৎসাহ যোগান বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ৭ মার্চের ভাষণ বাঙালির জন্য স্মরণীয় দলিল। এ ভাষণই বাঙালিকে ঐক্যবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে বলেন এবং এর ফলশ্রুতিতেই দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে উদ্ভব, ঘটে স্বাধীন বাংলাদেশের।