1 Answers
লাউদ্দীপকে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ দেশে ফেরার তথ্য ফুটে উঠেছে।
বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে ভারতের দিল্লি হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ঢাকায় মহান নেতাকে জানোনো হয় অভূতপূর্ব অভিনন্দন। অবিসংবাদিত নেতার প্রতি জনগণের অভিনন্দন ছিল স্বতঃস্ফূর্ত। পুরাতন বিমানবন্দর থেকে রমনার রেসকোর্স ময়দান পর্যন্ত লক্ষ জনতা উপস্থিত হয় প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বক্তৃতায় সদ্য স্বাধীন রাষ্ট্রের আশু করণীয় ও নীতি নির্ধারণী বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি রাষ্ট্রের প্রকৃতি এবং ভিত্তি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন। তিনি রাষ্ট্রের ভিত্তি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেন।
উদ্দীপকে বলা হয়েছে, রাজকীয় এক বিমানে চড়ে এক মহান নেতা নিজ দেশ ফিরলেন। উদ্দীপকের এ তথ্য দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইঙ্গিত করা হয়েছে।