1 Answers
উদ্দীপকে ডারপিন বড়ুয়া যে দেশে চাকরি করেন সেখানে সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে এবং সেখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের কোনো সুযোগ নেই। এসব বৈশিষ্ট্যের সাথে পাঠ্যপুস্তকের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক কার্যাবলিতে সরকারি নির্দেশনার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারীদের যেকোনো দ্রব্য উৎপাদনের স্বাধীনতা থাকে। ফলে ঐ দ্রব্য উৎপাদনে অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়। আবার যেকোনো দ্রব্য ক্রয় ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির ওপর কোনো বিধিনিষেধ নেই। তাই বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে। কোন দ্রব্য কী পরিমাণে, কখন ও কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এ দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে এসবই সরকার স্থির করে। এসব সিদ্ধান্ত সরকারের কেন্দ্রীয় পরিকল্পনারই অংশ। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই।