উদ্দীপকের যুবকদের অশ্লীল কথাবার্তাতে পাঠ্যপুস্তকের যে বিষয়টি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের যুবকদের অশ্লীল কথাবার্তাকে পাঠ্যপুস্তকের ভাষায় ইভটিজিং বলা যায়। ইভটিজিং শব্দটি যৌন হয়রানি শব্দের তুলনামূলক সুভাষণ, যা প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা না করে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।
উদ্দীপকে উল্লিখিত আফরোজা কলেজে যাওয়া-আসার সময় কয়েকটি যুবক তাকে খারাপ ইঙ্গিত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। ইভটিজিং হচ্ছে লোক সমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের যৌন হয়রানি, নিগ্রহ বা উত্যক্ত করা। ইভটিজিং মারাত্মক এবং এতই জটিল অপরাধ যে এটা অনেক সময় তারা অত্যন্ত সুকৌশলে বিভিন্ন উপায়ে মেয়েদের রাস্তায়, লোক সমাগমে যৌন হয়রানিমূলক কাজ করে থাকে। যৌন হয়রানিমূলক ক্রিয়াকর্মের মধ্যে ইভটিজিং খুবই ভয়ঙ্কর ও ক্ষতিকর, যা মানসিকভাবে স্থায়ী ক্ষতিসাধন করে। যা তার সারাজীবনে প্রভাব ফেলতে পারে। অভিভাবকরা মেয়েকে স্কুলে না পাঠিয়ে বাসায় শিক্ষা দেওয়ার পথ বেছে নেন কিংবা অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের নিরাপত্তা রক্ষার চেষ্টা করেন। আফরোজাও ইভটিজিং-এর কারণে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের যুবকদের অশ্লীল কথাবার্তাতে পাঠ্যপুস্তকের যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে ইভটিজিং।