1 Answers
উদ্দীপকের শেষাংশে পবিত্র কুরআন ও হাদিস অনুসারে আমাদের জীবন পরিচালনার কথা উল্লেখ আছে এবং বাধ্যতামূলক যাকাত আদায়ের কথা বলা হয়েছে। এ বিষয়গুলোতে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে।
ইসলাম ধর্মে মানুষের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপের দিকনির্দেশনা দেওয়া আছে। এ ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কার্যাবলি সম্পাদনের জন্য মানুষের যত রকম নীতি, নিয়মকানুন, আইনি কাঠামো ও নির্দেশনা প্রয়োজন ইসলামে তার সবকিছুরই সন্নিবেশ ঘটেছে। পবিত্র কুরআন ও হাদিসসমূহে এসব আইন ও নিয়মনীতি নির্দেশনা গ্রন্থিত আছে। ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিও পবিত্র কুরআন হাদিসসমূহ। ও মহান আল্লাহ মানুষের জন্য প্রয়োজনীয় সবরকম দ্রব্যসামগ্রী, জীবজন্তু, পরিবেশ এবং বস্তুসমূহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এসব প্রয়োজনীয় বস্তুসামগ্রী ও পরিবেশ ব্যবহার করে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করবে। এটিই ইসলামের বিধান।