1 Answers
'খ' দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা।
অপরদিকে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।" ধনতন্ত্র এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি মালিকানায় মানুষের তৈরি মূলধন ও প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা আহরণের জন্য ব্যবহৃত হয়। এ ব্যবস্থাকে স্বাধীন বেসরকারি পুঁজি ব্যবস্থাও বলা হয়। এ অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন এবং শ্রমিক শোষণের মতো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। উদ্দীপকে মি. জনের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পরিলক্ষিত হয়। আর এ অর্থব্যবস্থার সাথে বাংলাদেশে বিদ্যমান মিশ্র অর্থব্যবস্থার যথেষ্ট অমিল পরিলক্ষিত হয়। অপরদিকে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও -ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে।
পরিশেষে বলা যায়, ধনতন্ত্র এবং মিশ্র অর্থব্যবস্থার মধ্যে উপরিউক্ত অমিল পরিলক্ষিত হয়।