1 Answers

স্নিগ্ধ ও মুগ্ধ যে দুটি রাষ্ট্রে অবস্থান করছে সেখানে যথাক্রমে সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দুই অর্থব্যবস্থার অধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি ব্যক্তিগত ব্যবসা-প্রতিষ্ঠান ও শিল্প স্থাপন করতে পারে। এ অর্থব্যবস্থায় সকল ব্যক্তি তাদের ইচ্ছা ও সুবিধা অনুযায়ী উৎপাদন, কলকারখানা স্থাপন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি করে সম্পদ অর্জন করে। অর্থাৎ এ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। অন্যদিকে সমাজতন্ত্রে সব সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রের মালিকানাধীন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার সামর্থ্য, ইচ্ছা ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য অবাধে ভোগ করতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশে কেবল সরকারি উদ্যোগে সমাজের প্রয়োজন অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদন ও আমদানি করা হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা পুঁজিপতি ও উদ্যোক্তা গ্রহণ করে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র বা সরকার। আবার ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিককে তার প্রাপ্য মজুরি দেওয়া হয় না। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ ও পারিশ্রমিক পায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের বণ্টনে অসমতা দেখা দেয় কিন্তু সমাজতন্ত্রে সম্পদের সুষম বণ্টন হয়। উদ্দীপকে স্নিগ্ধ-এর দেশে কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ নেই। মুগ্ধ-এর দেশে ব্যক্তিগতভাবে ব্যবসায় বাণিজ্য করার সুযোগ রয়েছে। উপরিউক্ত আলোচনায় বলা যায়, স্নিগ্ধ ও মুগ্ধ-এর রাষ্ট্রের অর্থব্যবস্থার মধ্যে বেশ পার্থক্য রয়েছে।

4 views

Related Questions