1 Answers
স্নিগ্ধ যে রাষ্ট্রটিতে অবস্থান করছে সে রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের ওপর কোনো ব্যক্তিমালিকানা থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তগুলো গ্রহণ ও বাস্তবায়ন করে। কোন দ্রব্য কী পরিমাণে, কখন ও কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এ দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে এসব সরকার স্থির করে। এখানে ব্যক্তিগত উদ্দ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই। রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। উদ্দীপকে সিন্ধের অবস্থানকৃত দেশে ব্যক্তিগত কোনো সম্পদ নেই। সকল সম্পদ রাষ্ট্রের মালিকানাধীন এবং ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। এসবই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পড়ে।
সুতরাং বলা যায়, স্নিগ্ধের অবস্থানকৃত দেশের অর্থব্যবস্থার ধরনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।