1 Answers

উদ্দীপকে বর্ণিত 'K' অঞ্চলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। 

যেকোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা উক্ত দেশের জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। এর মধ্যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা অন্যতম। উদ্দীপকে বর্ণিত 'K' অঞ্চলের বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থারই অনুরূপ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারী কোন দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে, এ বিষয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে বিধায় উদ্যোক্তা /পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বেশি মূল্য পেতে চেষ্টা করে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয়। এ উদ্বৃত্ত মজুরি পুঁজিপতিদের কাছে মুনাফা হিসেবে সঞ্চিত হয়।

উদ্দীপকে বর্ণিত 'K' অঞ্চলে উক্ত বৈশিষ্ট্যসমূহই উপস্থাপিত হয়েছে। সর্বোপরি বলা যায়, এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।

5 views

Related Questions