1 Answers

উদ্দীপকের 'খ' রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার সবকিছুর মালিক এবং নীতি' নির্ধারক। উৎপাদনের সকল উপকরণের মালিকানা থাকে সরকারের হাতে। এখানে ব্যক্তিগত কোনো মালিকানা থাকে না। কোন দ্রব্য উৎপাদন করা হবে, কীভাবে বা কতটুকু উৎপাদন করা হবে তা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। এ ব্যবস্থায় ভোক্তার কোনো স্বাধীনতা নেই। জনগণের কল্যাণের উদ্দেশ্যে অর্থনীতির সকল কার্যাবলি পরিচালিত হয়। এখানে উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক লাভ করে রাষ্ট্র। মুনাফা কোনো ব্যক্তি পেতে পারে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সমাজতন্ত্রের তথাকথিত মূল উদ্দেশ্য। বাস্তবে এর সফল প্রয়োগ কোথাও কখনো দেখা যায়নি।

5 views

Related Questions