1 Answers
ক' রাষ্ট্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ সহাবস্থান করায় উক্ত দেশের অর্থনীতিটি একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সহাবস্থানে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা ব্যৱস্থা। এ ব্যবস্থায় যেমন দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিমালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও আছে। জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবা যেমন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার আয়োজন প্রভৃতি প্রধানত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এসব ক্ষেত্রে আবার আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগে উৎপাদন ও সরবরাহ দেখা যায়। বৃহদায়তন শিল্প, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বড় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানিজাত দ্রব্য 'প্রধানত সরকারি নিয়ন্ত্রণে থাকলেও ব্যক্তিগত উদ্যোগও বিদ্যমান। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে একদিকে যেমন সরকারি উদ্যোগে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা রয়েছে, তেমনি বেসরকারি উদ্যোগেও রয়েছে। সমাজতন্ত্রে শুধু সরকারি উদ্যোগ এবং ধনতন্ত্রে শুধু ব্যক্তিগত উদ্যোগ প্রাধান্য পায়। এ উভয় ব্যবস্থার সংমিশ্রণ থাকায় 'ক' রাষ্ট্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলা যায়।