1 Answers

উদ্দীপকের 'A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। 

যে দেশের অর্থনীতিতে উৎপাদনকার্যে ব্যক্তিগত উদ্যোগ, ভোক্তার স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি বিরাজ করে তাকে ধনতন্ত্র বলা হয়। ধনতন্ত্রে উৎপাদকের মুনাফা প্রাপ্তিই সকল উৎপাদনের প্রধান উদ্দেশ্য। উদ্দীপকের 'A' দেশের অর্থনীতিতে বর্ণিত বৈশিষ্ট্যে দেখা যায় যে, উক্ত দেশে উৎপাদকের উৎপাদন পরিচালনার উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন। আবার উক্ত দেশে শ্রমিক তার প্রাপ্য মজুরির চেয়ে কম মজুবি লাভ করে। ধনতন্ত্রে উৎপাদক সবচেয়ে কম খরচে উৎপাদন করে সর্বোচ্চ মূল্যে বিক্রি করে মুনাফা অর্জনের প্রচেষ্টা চালায়। আর উৎপাদন ব্যয় সীমিত রাখতে উৎপাদক শ্রমিকের মজুরি কম দেওয়ার মাধ্যমে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে। আবার যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনভাবে নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, তাকে মুক্তবাজার অর্থনীতি বলে। উদ্দীপকের 'A' দেশে এরূপ মুক্তবাজার অর্থনীতি বর্তমান রয়েছে, যা ধনতন্ত্রকেই নির্দেশ করেছে। সুতরাং, ধনতন্ত্রের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটিই প্রমাণিত হয় যে, 'A' দেশের অর্থব্যবস্থার প্রকৃতি হলো ধনতন্ত্র।

5 views

Related Questions