1 Answers
উদ্দীপকে 'X' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।
নিচে ব্যাখ্যা প্রদান করা হলো-
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। সরকার দেশের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কোন কোন দ্রব্য কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকারি সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হয়। এখানে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সরকারি নীতি ও নির্দেশের অধীনে সুচিন্তিতভাবে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য ও লক্ষ্য অনুযায়ী উৎপাদন কার্য পরিচালনা করে। দেশটিতে উৎপাদন ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের কোনো সুযোগ নেই। এ কারণে এখানে ব্যক্তিগতভাবে মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। এখানে মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে উৎপাদন করা হয়। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হয় বলে এখানে উৎপাদন ক্ষেত্রে অপচয় ও অতি উৎপাদনের আশঙ্কা থাকে না।
উদ্দীপকের 'X' দেশের যাবতীয় কর্মকাণ্ড সরকারি সিদ্ধান্তে গৃহীত হয় বলে এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।