1 Answers
উদ্দীপকে 'C' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হলো উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, ভোক্বাব স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন এবং শ্রমিক শোষণ। তন্মধ্যে অবাধ প্রতিযোগিতা অন্যতম। অবাধ প্রতিযোগিতা বলতে আমরা এমন এক ব্যবস্থাকে বুঝি, যেখানে যেকোনো ব্যক্তি যেকোনো দব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে। বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উৎপাদক এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। উৎপাদক/বিকেতা এবং দ্রব্যের কেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়।
অতএব-নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'C' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাই বিদ্যমান।