1 Answers
মি. 'ক'-এর দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
এ ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো উৎপাদনের উপকরণ রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অর্থনৈতিক লক্ষ্য জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। সম্পদের ওপর কোনো ব্যক্তিমালিকানা থাকে না। সমাজের সকল সদস্য এই পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালনা করে। এখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। এ অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র বা সরকার। একইভাবে ভূমির খাজনা এবং মূলধনের সুদও সরকারের কোষাগারেই জমা হয়। এ অর্থব্যবস্থায় জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সকল অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্রকর্তৃক পরিচালিত হয়। তাই সম্পদের অপচয়ও অপেক্ষাকৃত কম। ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ের বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়।
তাই বলা যায়, মি 'ক' এর রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।