1 Answers
'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।
উদ্দীপকে 'ক' দেশে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা নেই এবং ব্যক্তিগত মুনাফা লাভের সুযোগ নেই। এ দুটি বৈশিষ্ট্য কেবলমাত্র সমাজতন্ত্রে বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদে কোনো রকম ব্যক্তিমালিকানার স্বীকৃতি নেই। সমাজতন্ত্র হচ্ছে 'সমাজের অর্থনৈতিক সংগঠন।' এ সংগঠনের মাধ্যমেই রাষ্ট্র উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে। একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদকের স্বাধীনতা না থাকার পাশাপাশি ভোগের ক্ষেত্রেও স্বাধীনতা নেই। দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে তাও কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়। উৎপাদক সরকার নির্ধারিত দ্রব্যসামগ্রী উৎপাদন করে এবং ভোগকারী সেগুলো প্রয়োজনমতো ক্রয় ও ভোগ করে। সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্য ব্যতীত অন্য দ্রব্য নির্বাচন ও ক্রয়ে ভোক্তার স্বাধীনতা নেই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সকল অর্থনৈতিক কর্মকাণ্ড নাগরিকের মৌলিক চাহিদা পূরণ ও জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয় বলে এতে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে।