1 Answers
উদ্দীপকে 'ক' দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে।
এ অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিমালিকানাধীন থাকে। ব্যক্তি উৎপাদনের উপকরণসমূহের নিয়ন্ত্রণ করে থাকে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ নিতে পারে। এজন্য সে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে সরকার বাংরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয় না। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। উদ্যোক্তরা বা বিনিয়োগকারীগণ যেকোনো মূল্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চেষ্টা করে। উদ্দীপকের 'ক' দেশে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা রয়েছে এবং এর পাশাপাশি সর্বাধিক মুনাফা অর্জনকে প্রাধান্য প্রদান করা হয়েছে। যা ধনতান্ত্রিক। অর্থনৈতিক ব্যবস্থার সাক্ষ্য বহন করে। সুতরাং বলা যায়, 'ক'-দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে।