1 Answers
উদ্দীপকের 'Y' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তিমালিকানাধীন। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। অথচ উদ্দীপকের 'X' দেশে উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিস্বাধীনতা নেই। আবার 'Y' দেশে ভোক্তা কোন দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে, যা 'X' দেশের অর্থব্যবস্থার বিপরীত। এছাড়াও 'Y' দেশে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, সর্বাধিক মুনাফা অর্জন প্রততি বৈশিষ্ট্য বিদ্যমান। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, 'y' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।