1 Answers

'ক' দেশে আইনের শাসন বিদ্যমান।
আইনের শাসনের অর্থ হলো সমাজের সকল মানুষ সমানভাবে আইনের শাসন দ্বারা পরিচালিত হবে। আইনের শাসনে সবাই সমান সুবিধা লাভ করবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে আইনের দৃষ্টিতে সকলে সমান বলে বিবেচিত হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ।
উদ্দীপকের 'ক' দেশের প্রধানমন্ত্রীর বিলাসবহুল ব্যক্তিগত বিমান ব্যবহারকে কেন্দ্র করে সে দেশের আদালত প্রধানমন্ত্রীকে মোটা অংকের টাকা জরিমানা করে। প্রধানমন্ত্রীকে আদালত কর্তৃক জরিমানা করার বিষয়টি আইনের শাসনকে নির্দেশ করে। কেননা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী নিশ্চিত ভাবে সেই দেশের একজন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় অভিযোগ আনা এবং ন্যায়বিচারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জরিমানা করা বিচারবিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে নির্দেশ করে। আর স্বাধীন ও নিরপেক্ষ বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তাই বলা যায়, বিচারবিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জরিমানা করার বিষয়টি 'ক' দেশের আইনের শাসন প্রতিষ্ঠাকেই নির্দেশ করে।

6 views

Related Questions