1 Answers

উদ্দীপকের 'ক' নামক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। 

এখানে উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকারপ্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার। এ সরকার তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। জনগণের কল্যাণ সাধন উক্ত সরকারের মূল উদ্দেশ্য। এগুলোর সবই কল্যাণমূলক সরকারব্যবস্থা গণতন্ত্রের বৈশিষ্ট্য। আমরা জানি, গণতন্ত্রে জনগণ সরাসরি বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে মেনে নেয় রাষ্ট্রের পরিচালক হিসেবে। সেই সরকার আবার তার যাবতীয় কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ভাষায়- "গণতন্ত্র হচ্ছে জনগণ, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকারব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরাই শাসনকার্য, আইন প্রণয়নসহ যাবতীয় কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন।

সুতরাং গণতন্ত্রের বৈশিষ্ট্যের পুরাপুরি প্রতিফলন উদ্দীপকে প্রতীয়মান হওয়ায় 'ক' রাষ্ট্রে যে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান তা সহজেই অনুমেয়।

6 views

Related Questions