1 Answers
পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ সুখী নয়। সবার জীবনেই কমবেশি দুঃখ-যন্ত্রণা থাকে, কারও কম কারও বেশি। ক্ষেত্রভেদে ও মানুষভেদে কষ্টের বিভিন্ন ধরন রয়েছে; যেমন: দৈহিক কষ্ট- রোগ, যন্ত্রণা, দীর্ঘকালীন অসুস্থতাই দৈহিক কষ্ট; মানসিক কষ্ট দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি মানসিক কষ্টের কারণ। হৃদয়ের কষ্টড় আনন্দহীনতা, অশান্তি, ভালোবাসার অভাব ইত্যাদি হৃদয়ের কষ্ট; জাগতিক কষ্ট জগতের নেতিবাচক ঘটনাপ্রবাহ ও ক্রিয়া-প্রতিক্রিয়া মানুষের জাগতিক কষ্ট। এ রকম বিভিন্ন কষ্ট অবলোকনের মাধ্যমেই বোঝা যায় যে, উদ্দীপকের দারোয়ানের মধ্যে দৈহিক কষ্ট বিদ্যমান। দারোয়ান দুর্বল, তার রোগ-যন্ত্রণা রয়েছে, দীর্ঘকালীন অসুস্থতা, ক্লান্তি, স্বাস্থ্যহীনতা ও কঠোর পরিশ্রম।
মূলকথা: দারোয়ানের মধ্যে দৈহিক কষ্ট বিদ্যমান।
4 views
Answered