1 Answers
রত্নার মধ্যে অভিযোজ্যতা গুণটির অভাব রয়েছে।
গৃহ ব্যবস্থাপককে অনুশীলনের মাধ্যমে কতগুলো গুণের অধিকারী হতে হয়। কারণ গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে পারিবারিক সুখ-শান্তি। রত্না খুব আধুনিকা এবং স্বেচ্ছাচারী। রক্ষণশীল শ্বশুর বাড়ির নতুন পরিবেশে সে খাপ খাইয়ে চলতে পারে না। ফলে পরিবারের সবার সাথে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তার মধ্যে অভিযোজ্যতা গুণটির অভাব রয়েছে বলেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোকে অভিযোজ্যতা বলা হয়। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ-বাড়িতে কেউ অসুস্থ হলে সময়মতো চিকিৎসার প্রয়োজন হয়। তার সেবাযত্ন করতে হয়। এ ধরনের পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে যাবতীয় কাজ সমাধা করতে হয়। গৃহ ব্যবস্থাপককে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি ভালোভাবে সবকিছুর সাথে খাপ খাওয়াতে পারবেন তিনি যেকোনো পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু রত্নার ক্ষেত্রে দেখা যায় যে, রক্ষণশীল শ্বশুর বাড়ির পরিবেশে সে মানিয়ে চলতে পারে না।