1 Answers
মুনিয়ার মধ্যে সঞ্চালনমূলক (হাত-পা নাড়াতে, বসতে, দৌড়াতে, হাঁটতে পারা ইত্যাদি), মানসিক ও সামাজিক বিকাশমূলক কাজের অভাব রয়েছে।
প্রতিটি বয়সেরই নির্দিষ্ট কিছু বিকাশমূলক কাজ থাকে। এ সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত হয়।
সাধারণত ৬-১১ বছর পর্যন্ত সময়কে মধ্য শৈশব বলা হয়। মুনিয়ার বয়স ১০ বছর। সুতরাং, সে মধ্য শৈশবে অবস্থান করছে। এ বয়সের বিকাশমূলক কাজের মধ্যে অন্যতম হলো সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে পারা। কিন্তু মুনিয়ার মধ্যে এর অভাব রয়েছে। সে সমবয়সীদের সাথে মেশে না। এছাড়া তার মধ্যে কিছু শারীরিক দক্ষতার ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার অভাব রয়েছে। সে কোনো কিছু ঠিকমতো ধরতে পারে না এবং সময় সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। এ বয়সে শিশুরা সঠিকভাবে কোনো কিছু ছোঁড়া, ধরতে পারা, বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি শারীরিক দক্ষতা অর্জন করে। আবার লেখাপড়া ও গণনার মূল কৌশলগুলোও শিশুরা আয়ত্ত্ব করে এ বয়সে।
কিন্তু মুনিয়ার মধ্যে এই ধরনের বিকাশমূলক কাজের অভাব রয়েছে।