1 Answers
মিরার সংসার জীবনে অভিযোজ্যতা গুণের অভাব ছিল।
পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায়ই আমাদের নানা রকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোকে অভিযোজ্যতা বলে।
বাড়িতে মেহমান আসলে মিরা তাদের যত্ন নিতে এবং দেখাশোনা করতে বিরক্তবোধ করেন। অর্থাৎ তার অভিযোজ্যতা গুণের অভাব রয়েছে। এই গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের থাকা প্রয়োজন। বাড়িতে কেউ আসলে তাদের আপ্যায়ন ও দেখাশোনা করা প্রয়োজন। এছাড়া বাড়িতে কেউ অসুস্থ হলে তার সেবা-যত্ন করা উচিত। অনেক সময় অসুস্থ ব্যক্তিকে হাসপাতালেও পাঠাতে হয়। এ রকম পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নিয়ে গৃহ ব্যবস্থাপককের বাড়ির সব কাজ করতে হয়। গৃহ ব্যবস্থাপককে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হয়। কিন্তু মিরার মধ্যে এই গুণটি অনুপস্থিত।