1 Answers

কালাম একজন সৎ ব্যবসায়ী। একদিন তার স্ত্রী তাকে অসদুপায় 'অবলম্বনের পরামর্শ দেয়। কালাম তার স্ত্রীর প্রস্তাবে রাজি হন নি। বরং স্ত্রীকে বলেছেন, "মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না।” কালামের এ উক্তিটি প্রশংসার যোগ্য। তার এ উক্তিটির মাধ্যমে তার সদগুণের বহিঃপ্রকাশ ঘটেছে। অনুচ্ছেদটি পাঠ করে আমরা নিশ্চিত হই যে, কালাম একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী। তার মাঝে প্রতারণা করার মনোবৃত্তি নেই। কালামের মাঝে তাকওয়া বা আল্লাহভীতি বিদ্যমান। তাকওয়া বিদ্যমান থাকায় কালাম সবরকম অন্যায়-অনাচার, পাপাচার বর্জন করে চলতে চায়। কারণ ইসলামি জীবন দর্শনে তাকওয়াই সব সদগুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে সে সর্বত্রই আল্লাহর উপস্থিতি অনুভব করে। সে পাপ করতে পারে না। কালামের জীবনেও তাই ঘটেছে। আর তাই কালাম তার স্ত্রীকে বললেন, "মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না।"

অতএব, আমরা বলতে পারি, কালামের মাঝে তাকওয়া বিদ্যমান থাকায় কালাম তার স্ত্রীর প্রস্তাবে অসৎ পথ অবলম্বনে রাজি হননি।

5 views

Related Questions