1 Answers

শিলাদেবীর মধ্যে রন্তিবর্মার যে গুণের প্রকাশ ঘটেছে তা হচ্ছে মানবতা।

রন্তিবর্মা অযাচকবৃত্তি গ্রহণ করে আটচল্লিশ দিন না খেয়ে ঊনপঞ্চাশতম দিনে থালা ভর্তি খাবার পেয়েও নিজে না খেয়ে ভিক্ষুক ও তার কুকুরকে খাইয়েছিলেন। অনুরূপভাবে আমরা উদ্দীপকে শিলাদেবীর ক্ষেত্রে দেখতে পাই, তিনি কোনো ভিক্ষুক দেখলে তার মন-প্রাণ কেঁদে ওঠে। কখনো কোনোদিন কোনো ভিক্ষুককে শূন্য হাতে ফেরাননি। মানুষের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। মানুষের প্রতি তার এই যে অগাধ ভালোবাসা এর মধ্য দিয়ে মানবতার পরিচয় ফুটে ওঠে। তাই বলা যায়, শিলা দেবীর মধ্যে রন্তিবর্মার মানবতার গুণের প্রকাশ ঘটেছে।

4 views

Related Questions