1 Answers

রাজা রন্তিবর্মার আচরণের মানবতার দিকটি পৃথার মায়ের আচরণে প্রতিফলিত হয়েছে।

শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে কৃষ্ণভক্ত রাজা রন্তিবর্মা একবার অযাচকবৃত্তি গ্রহণ করেন। অযাচকবৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না। লোকে ইচ্ছে করে কিছু দিলে তা দিয়েই জীবনযাপন করতে হবে। উপবাসের ঊনপঞ্চাশতম দিবসে এক ভক্ত তাঁকে খাবার দিয়ে গেলেন। উপবাস ভঙ্গের সময় এক ভিক্ষুক উপস্থিত, সাথে একটি কুকুর। রাজা রন্তিবর্মা ক্ষুধার্ত ভিক্ষুক ও কুকুরটিকে তাঁর ভিক্ষার সব খাবার দিয়ে দিলেন। ভিক্ষুক জানাল, তার পেট ভরে নি। রাজা রন্তিবর্মা হাত জোড় করে জানালেন, তাঁর কাছে আর কিছুই নেই। এরই নাম মানবতা। যা পৃথার মায়ের আচরণে প্রতিফলিত হয়েছে।

6 views

Related Questions