1 Answers
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের চিরায়ত শৈশব এবং ভাই-বোনের ভালোবাসার চিরন্তন রূপটি প্রতিফলিত হয়েছে।
শৈশব মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময় কেউ কোনো বিধি-নিষেধের ডোরে বাধা থাকে না। শৈশবের দিনগুলো তাই মানুষ অনেক হাসি-আনন্দের মধ্য দিয়ে স্বাধীনভাবে কাটাতে পারে। শৈশবে শিশুরা দুরন্তপনায় মেতে থাকে।
উদ্দীপকে দুই ভাই-বোনের মধ্যে গভীর ভাব ও খুনসুটির দিকটি প্রকাশ পেয়েছে। বড় বোন তিন্নি ছোট ভাই অপুকে আইসক্রিম না দিয়ে ধমক দেওয়ায় তপু অভিমানে তিন্নির রুমে দরজা লাগিয়ে দেয়। তাদের এ ধরনের মান-অভিমান আকাশের মেঘের মতো। এই দেখা যায়, এই হারিয়ে যায়। উদ্দীপকের এই বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার মধ্যকার ভাব সম্পর্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দুরন্ত স্বভাবের দুর্গার সঙ্গী তার ছোট ভাই অপু। দুই ভাই-বোনের মধ্যে গভীর ভাব। কিন্তু কথা না শুনলে দিদি তাকে ধমক দেয়। বোকামি করলে 'হাবা একটা কোথাকার' বলে বকা দেয়। এভাবে গল্পের চিরায়ত শৈশব এবং ভাই-বোনের ভালোবাসার চিরন্তন রূপটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।