1 Answers
"উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের আংশিক ভাব প্রকাশ করে, গল্পের সামগ্রিকতা আরও ব্যাপক"- মন্তব্যটি যথার্থ।
মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় শৈশব। শৈশবের দিনগুলো নানা দুরন্তপনার মধ্য দিয়ে পার হয়। আর তাই শৈশবের দিন ও স্মৃতি মানবজীবনের অমূল্য সম্পদ।
'আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গা ও অপুর শৈশবের বৈচিত্র্যময় চিত্র রয়েছে। তাদের শৈশবের বর্ণনায় দেখা যায়, অপু তার খেলার সমস্ত সামগ্রী একটি টিনের বাক্সের মধ্যে লুকিয়ে রাখে। দুর্গা সারাদিন মনের আনন্দে নানা জায়গায় ঘুরে বেড়ায়। শৈশবের দুরন্তপনায় নানা খেলায় মেতে থাকে। এছাড়াও গল্পে দরিদ্র মানুষের জীবনযাপনের বর্ণনা দেওয়া হয়েছে। হরিহর ও সর্বজায়ার অল্প আয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়। এভাবে মানুষের জীবনসংগ্রামের বাস্তব বিষয় তুলে ধরা হয়েছে। গল্পে গ্রামীণ জীবনে বেড়ে ওঠা প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের নিবিড় সম্পর্কের দিকটিও ফুটে উঠেছে। উদ্দীপকেও বালকদের খেলা এবং দুরন্তপনার বিষয়টি প্রকাশ পেয়েছে। শৈশবে বালকদের মাঝে প্রচন্ড দুরন্তপনা কাজ করে। উদ্দীপকে মাখনকে ঘিরে ছেলেদের খেলার বর্ণনা দেওয়া হয়েছে।
উদ্দীপকের বালকদের শৈশবের দুরন্তপনা ও খেলার বর্ণনা রয়েছে। আছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দুই ভাই-বোনের খেলার বর্ণনা থাকলেও গল্পের সামগ্রিকতা আরও ব্যাপক। সেই দিক থেকে উদ্দীপকটি গল্পের আংশিকভাব প্রকাশ করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।