1 Answers
অটিস্টিক শিশুর আচরণের, যোগ্যতার ও দক্ষতার বিকাশ ঘটানোর দায়িত্ব আমাদের।
অটিজম মস্তিষ্কজাত একটি স্নায়বিক সমস্যা। যা মস্তিষ্কের সাধারণ কর্মক্ষমতাকে বৈশিষ্ট্য ব্যাহত করে। অর্থাৎ অটিজম হচ্ছে বিকাশমূলক। যখনই একটি শিশুর অটিজম ধরা পড়ে সাথে সাথেই তাকে বিশেষ যত্ন ও প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। এ লক্ষ্যে তাদের বিশেষ সেবা প্রদান, ভালোবাসা ও যত্ন নেওয়া যেমন জরুরি তেমনি আত্মনির্ভরশীল করে তোলার জন্য আত্মপরিচর্যামূলক ও সামাজিকীকরণের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এদেরকে ঘরে বন্দী করে না রেখে সমাজে মিশতে দিতে হবে। শিশুকে আত্মীয়-স্বজনের বাড়িতে, বিনোদনমূলক কেন্দ্রে বেড়াতে নিয়ে যেতে হবে। সকল ক্ষেত্রে যেন তারা সমান সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুসারে গৃহভিত্তিক সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। মলয়ের পরিবারের মতো এদের ঘরে বন্দী করে না রেখে বাইরে মেশার সুযোগ করে দিতে হবে। মলয়ের পিতামাতা মলয়ের পরিচর্যা সম্পর্কে অবগত নন। তাই তার পিতামাতাকেও এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে।
সর্বোপরি আমরা যদি সবাই মিলে এদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেই তবেই এরা তাদের প্রতিভার বিকাশ করতে সক্ষম হবে।