1 Answers

"বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা”- মন্তব্যটি যথার্থ। 

একজন সত্যিকারের দেশনেতা দেশের মানুষের মুক্তির পথনির্দেশ করেন। তিনি জনগণকে সংঘবদ্ধ করেন। তাদের চেতনাকে উজ্জীবিত করেন। দুর্যোগ থেকে উত্তরণের জন্য অনুপ্রাণিত করেন।

উদ্দীপকে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি' শীর্ষক ডকুমেন্টারি ও প্রতিবেদনের কথা প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাক্ষাৎকার প্রকাশ পায়। সাক্ষাৎকারে একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মূল বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ভাষণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তাঁর এ ভাষণের মধ্যেই সেদিন সূচিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন এবং মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান।

উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্বের কথা প্রকাশ পেয়েছে। যে ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় অনুপ্রেরণা জোগায়। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions