1 Answers
প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কবি উভয়ের চেতনা একই- মন্তব্যটি যথার্থ।
মাতৃভাষা মানুষের চেতনার সঙ্গে মিশে থাকে। মাতৃভাষার মধ্য দিয়েই মানুষের সংস্কৃতি, চিন্তা-চেতনা ও অস্তিত্বের প্রকাশ ঘটে। এ কারণেই মানুষ মাতৃভাষাকে গভীরভাবে শ্রদ্ধা করে।
'বঙ্গবাণী' কবিতাটি কবি সতেরো শতকে রচনা করেন। সেই সময় বঙ্গভাষী ও বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ উচ্চারণ বিরল। কবি আবদুল হাকিম সেই বলিষ্ঠ উচ্চারণ করেন। সেই সময়ে একশ্রেণির মানুষের সংকীর্ণতা ও ভাষাবিদ্বেষ তিনি সহ্য করতে পারেননি। সেই সঙ্গে নিজের অস্তিত্বের সঙ্গে, চেতনার সঙ্গে বাংলা ভাষা, দেশি ভাষা কীভাবে জড়িয়ে রয়েছে সেই দিকটি তুলে ধরেছেন। অন্যদিকে উদ্দীপকের কবি একুশে ফেব্রুয়ারির কথা বলেছেন। ১৯৫২ সালের এই দিনে বাংলার বীর সন্তানরা মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য আন্দোলন করে শহিদ হন। কবি সেই চেতনাকে বুকে লালন করেন। কারণ তিনি বাংলায় জন্মেছেন, বাংলা ভাষায় কথা বলেন।
উদ্দীপক ও 'বঙ্গবাণী' কবিতার কারণ ও প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু উভয় ক্ষেত্রে অভিন্ন বিষয়ই ধ্বনিত হয়েছে- তা হলো বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কারণ উভয় কবিই একই চেতনা লালন করেন, যে চেতনা তাঁদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।