1 Answers

"উদ্দীপকের সাহিদ ও 'বঙ্গবাণী' কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসারিত" মন্তব্যটি যথার্থ। 

মা, মাতৃভাষা ও মাতৃভূমি প্রত্যেক মানুষের কাছে পরম শ্রদ্ধার। মানুষ তার প্রয়োজনে মাতৃভাষা ছাড়াও একাধিক ভাষা শিখে। তাই বলে মাতৃভাষাকে অবজ্ঞা করা উচিত নয়। কারণ স্বদেশের ভাষা-সংস্কৃতিকে অবহেলা করে বিদেশি ভাষা-সংস্কৃতি দ্বারা কেউ বড় হতে পারে না।

উদ্দীপকের সাহিদ বাংলা ভাষার প্রতি অনুরাগী। সে বাংলা ভাষাকে ভালোবাসে। যারা বাংলা ভাষাকে অবজ্ঞা ও অবহেলা করে তাদের প্রতি সে ক্ষুব্ধ। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার। সাহিদের এ বক্তব্য এবং 'বঙ্গবাণী' কবিতায় প্রতিফলিত কবির বক্তব্য এক। কবিও বাংলা ভাষাবিদ্বেষীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, তারা যেন এদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যায়। কারণ বাংলা ভাষা বাঙালিদের কাছে অনেক মর্যাদার ও অহংকারের। বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার প্রতি কবির বিশেষ আগ্রহ নেই। তিনি এ ভাষাতেই তাঁর আবেগ-অনুভূতি প্রকাশ করেন। উদ্দীপকের সাহিদের মধ্যেও এ ধরনের ভাষাপ্রীতি লক্ষ করা যায়।

'বঙ্গবাণী কবিতায় কবি তাঁর মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। কিন্তু এদেশে জন্মগ্রহণ করে যারা এদেশের ভাষাকে অবজ্ঞা করে তাদের প্রতি তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কবির মতো উদ্দীপকের সাহিদও বাংলা ভাষাবিদ্বেষীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions