1 Answers

উদ্দীপকে চিপসের প্যাকেটজাতকরণের সময় ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানোটেকনোলজি। নিচে ন্যানোটেকনোলজির সুবিধা ও অসুবিধা উল্লেখ করা হলো-

সুবিধা: ন্যানোটেকনোলজির সুবিধা অনেক। যেমন-
১. বৃহৎ স্কেলে পন্যোৎপাদন সম্ভব হয়।
২. উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট করা সম্ভব হয়।
৩. উৎপাদিত পণ্য অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়।
৪. প্রাণঘাতি ক্যান্সারসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধি হতে মুক্তি লাভ করা সম্ভব হবে।
৫. বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
৬. কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ুদূষণ কমানো সম্ভব হবে।

অসুবিধা: ন্যানোটেকনোলজির সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও পরিলক্ষিত হচ্ছে। যেমন-

১. এ প্রযুক্তিতে উৎপাদিত ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছালে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, এ ঝুঁকি বিষাক্ত খনিজ অ্যাসবেস্টসের চেয়ে বেশি।
২. ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে মারাত্মক প্রাণঘাতি অস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে।
৩. ধনী ও নির্ধনের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাবে।
৪. মানব শরীরের কোষের গঠন শৈলী পরিবর্তনসহ কোষ মেরে ফেলতে পারে।
৫. এ প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা ক্রমশ কর্মহীন হয়ে যাবে।
ন্যানো প্রযুক্তির অসুবিধাগুলো সতর্কতার সাথে এড়িয়ে চলে এর সুবিধাগুলো গ্রহণ করতে পারলে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।

12 views

Related Questions