1 Answers

উদ্দীপক অনুসারে টিপু সাহেবের আম নিয়ে গবেষণা ও ফলাফল লিপিবদ্ধকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাক্রমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিকস দিক দুটি ব্যবহৃত হয়েছে। নিচ এ দুটি প্রযুক্তি বিশ্লেষণ করা হলো-

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের আভিধানিক অর্থ বংশগতির প্রযুক্তিবিদ্যা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বায়োটেকনোলজি ব্যবহার করে কোনো জৈবিক অঙ্গের জেনোম (জিন) বিশ্লেষণ করে সরাসরি উন্নত মানসম্পন্ন জৈব যৌগ তৈরি করার কৌশল। এতে নতুন ডিএনএ কোনো মূল জিনে সংযোজন করে বা অবাঞ্ছিত ডিএনএ বাদ দিয়ে কাঙ্ক্ষিত বস্তুর জিন তৈরি করা। এক্ষেত্রে জৈব পারমাণবিক ক্লোনিং পদ্ধতি অনুসরণ করা হয়। কোনো জৈব যৌগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে পরিবর্তিত হলে তাকে genetically modified organism (GMO) বলে। অন্যদিকে বায়োইনফরমেটিকস হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে। মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়োইনফরমেটিকস ব্যবহৃত হয়। আর এই জৈবিক তথ্য হিসাব-নিকাশ এবং এ সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারও অপরিহার্য।

উদ্দীপকে আম নিয়ে গবেষণার ফলাফল লিপিবদ্ধকরণে এই বায়োইনফরমেটিকস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

5 views

Related Questions