1 Answers
উদ্দীপকে প্রকাশিত সাহিত্য বিষয়টির বৈশিষ্ট্য 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের অন্যতম একটি দিক, সব দিক নয়। মন্তব্যটি যথার্থ।
সাহিত্য মানবজীবনের সঙ্গে সম্পর্কিত। সাহিত্যে মানবজীবনের রূপায়ণ ঘটে বলে তা মানুষকে আনন্দ দেয়। সাহিত্য নানা মাধ্যমে নানাভাবে অন্যায়-অবিচারের প্রতিবাদ করে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যায়। সাহিত্য মানুষের মনের দর্পণ।
উদ্দীপকে সাহিত্যের অন্যতম একটি বিশেষ শাখা নাটকের বৈশিষ্ট্য নির্দেশ করেছে। উদ্দীপকটিতে 'সুখী মানুষ' নাটিকার কয়েকটি সংলাপ প্রকাশ পেয়েছে। এখানে নাটকের চরিত্র, সংলাপ ও জীবনদর্শনের প্রকাশ ঘটেছে। এখানে সমাজবাস্তবতার চেতনাও প্রতিফলিত হয়েছে যা 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে নাটক আলোচনা এবং নাটকের বৈশিষ্ট্যের প্রতিফলন।
'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বাংলা সাহিত্যের প্রধান প্রধান শাখা ও পরিধি নিয়ে আলোচনা করা হয়েছে। সাহিত্য অনেক শাখার সমষ্টি এবং প্রতিটি শাখা এক-একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। এ প্রবন্ধে সেসব বিষয় আঙ্গিককেই বোঝানো হয়েছে। উদ্দীপকে সাহিত্যের একটি শাখা নাটক সম্পর্কে তুলে ধরা হয়েছে। এ বিষয়টি ছাড়াও আলোচ্য প্রবন্ধে কবিতা, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। এ দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।