1 Answers
উদ্দীপকে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের নাটকের রূপটি প্রকাশ পেয়েছে।
সাহিত্যের একটি অন্যতম শাখা হচ্ছে নাটক। নাটকে মানুষের জীবনের সবচেয়ে বাস্তব প্রতিফলন লক্ষ করা যায়। এর কারণ অন্যান্য সাহিত্য শাখার মতো এটি পাঠের বিষয় নয়। নাটক মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখা এবং সংলাপ শোনার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়। বর্তমানে এটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম।
উদ্দীপকে নাট্যগুণসম্পন্ন কয়েকটি চরিত্রের সংলাপ তুলে ধরা হয়েছে। এখানে কবিরাজ, মোড়ল ও হাসু চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়ে চিন্তা বা জীবনদর্শনের প্রকাশ ঘটায়। উদ্দীপকটি মমতাজ উদ্দীন আহমদ রচিত 'সুখী মানুষ' নাটিকার অংশ। নাটকের চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়ে মানব হৃদয়ে অনুভূতির সৃষ্টি করে। উদ্দীপকের এ বৈশিষ্ট্য 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের নাটকের রূপটির আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে বিশ্বসাহিত্যের সবচেয়ে প্রাচীন মাধ্যম হিসেবে নাটকের কথা বলা হয়েছে। নাটকের লক্ষ্য পাঠক নয়, সর্বকালেই দর্শক সমাজ। সাহিত্যের সব শাখার মধ্যে নাটকই একমাত্র শাখা যা সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। এছাড়াও নাটকে প্লট, চরিত্র, সংলাপ ও জীবনদর্শন প্রকাশ পায়, যা আলোচ্য প্রবন্ধ ও উদ্দীপকে প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের নাটকের রূপটি প্রকাশ পেয়েছে।