1 Answers
উদ্দীপকের শোভনের আগ্রহে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের প্রবন্ধ শাখাকে নির্দেশ করে।
সাহিত্যে মানবজীবনের বিভিন্ন বিষয় প্রতিফলিত হয়। এর শাখা-প্রশাখা ব্যাপক ও বিস্তৃত। সৃজনশীলতা উৎকৃষ্ট সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য।
উদ্দীপকে দুই বন্ধুর বই পড়ার কথা বলা হয়েছে। সেখানে শোভন পড়তে পছন্দ করে এমন বই, যা থেকে সে অনেক অজানা তথ্য জানতে পারবে। এ ধরনের বই পড়ে সে সৃজনশীলতা অর্জন করতে চায়। তার আগ্রহ আলোচ্য প্রবন্ধের প্রবন্ধ শাখাকে নির্দেশ করে। কারণ এ শাখা সাহিত্যে সৃজনশীলতা থাকে। এ সাহিত্য কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখা হয়। এ সাহিত্য থেকে মানুষ জ্ঞান লাভ করবে, তথ্য জানতে পারবে। উদ্দীপকের শোভনের আগ্রহে সাহিত্যের যে শাখার বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাতে প্রবন্ধ সাহিত্যের লক্ষণ প্রকাশ পাওয়ায় আমরা বলতে পারি যে, উদ্দীপকে শোভনের আগ্রহে আলোচ্য প্রবন্ধের প্রবন্ধ শাখাকে নির্দেশ করে।