1 Answers
"উদ্দীপকের সোহানের আকাঙ্ক্ষায় কাব্য সাহিত্যের এক বিশেষ অংশের ছায়াপাত ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ।
সাহিত্যের পরিধি বিশাল। আমরা সামিগ্রকভাবে সাহিত্য বললেও বিভিন্ন শাখায় এটি বিভিক্ত। মানবজীবনের দৃঢ় সত্য উন্মোচন করা সাহিত্যের কাজ।
উদ্দীপকের সোহান পছন্দ করে পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত বই, যাতে নায়ক-নায়িকাদের বীরত্বের ও জয়-পরাজয়ের দীর্ঘ কাহিনি বর্ণিত হয়। উদ্দীপকের সোহানের আকাঙ্ক্ষিত বইয়ে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা আলোচ্য প্রবন্ধের কবিতা শাখায় বর্ণিত মহাকাব্যের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রবন্ধে মহাকাব্য সম্পর্কে বলা হয়েছে যে তা পৌরাণিক কাহিনি নিয়ে রচিত হয়। যাতে যুদ্ধ-বিগ্রহের কাহিনি থাকে। নায়কের বীরত্ব বর্ণিত হয়। এছাড়াও ছন্দোবদ্ধ ভাষায় রচিত হয় দীর্ঘ এ কাব্য সাহিত্য।
'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বলা হয়েছে, মহাকাব্য কাব্য সাহিত্যের একটি বিশেষ অংশ। উদ্দীপকের সোহানের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলতে পারি যে, সে মহাকাব্য পড়তে পছন্দ করে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।