1 Answers

"উদ্দীপকটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের খন্ডাংশের ধারক মাত্র"- মন্তব্যটি যথার্থ। 

ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা-চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। সাহিত্যের পরিধি বিশাল। মানবজীবনের গূঢ় সত্য উন্মোচন করা সাহিত্যের প্রধান কাজ।

উদ্দীপকে নাটক ও উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনায় বলা হয়েছে নাটক ও উপন্যাস উভয়ই মানবজীবনের প্রতিচ্ছবি। শিল্পরূপের দিক থেকে পার্থক্য থাকলেও উভয়ই মানবমনে আনন্দ সঞ্চার করে। নাটকের প্রধান বস্তু ঘটনা-পারম্পর্য আর উপন্যাসে থাকে ঘটনার বিন্যাস। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধেও এ দুটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে এছাড়াও সাহিত্যের অন্যান্য বিষয় ও ভাবের বর্ণনা প্রবন্ধে রয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত।

'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে লেখক সংক্ষেপে সাহিত্যের বিভিন্ন শাখার বিষয় ও রীতির পরিচয় প্রদান করেছেন। লেখকের মতে কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। আবার এগুলোর প্রতিটির কিছু শাখা-প্রশাখা রয়েছে। আলো প্রবন্ধে সাহিত্যের এসব রীতির স্বরূপ ও চারিত্র্য তুলে ধরা হয়েছে। প্রবন্ধের এসব বিষয় সম্পূর্ণভাবে উদ্দীপকে উঠে আসেনি। এখানে শুধু নাটক ও উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ও সার্থক।

5 views

Related Questions