1 Answers
উদ্দীপকটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বর্ণিত নাটক ও উপন্যাসের বৈশিষ্ট্য বর্ণনার বিষয়টি উপস্থাপন করেছে।
সাহিত্য মানবজীবনের গূঢ় সত্যকে উন্মোচন করে। অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান তেমনই বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। যথাসম্ভব কোনো লিখিত বস্তুকে সাহিত্য বলে যা শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়।
উদ্দীপকে সাহিত্যের অন্যতম দুটি শাখা নাটক ও উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখকের মতে নাটক ও উপন্যাস উভয়ই মানবজীবনের প্রতিচ্ছবি। নাটক দৃশ্যকাব্য, উপন্যাস পাঠ্যকাব্য। নাটক ও উপন্যাসের বৈশিষ্ট্য 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধেরও অন্যতম আলোচ্য বিষয়। প্রবন্ধে নাটকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিভিন্ন রীতি ও ধারা সম্পর্কে যেমন আলোচনা রয়েছে তেমনই উপন্যাসেরও বিভিন্ন ধরন, সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রবন্ধের এ বিষয়টিকেই উদ্দীপকটি উপস্থাপন করেছে।